শিরোনাম ::
শিরোনাম ::

খুলনার কয়রাই ইউপি নির্বাচনে আলোচনার তুঙ্গে শেখ মেহেদী হাসান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খু
লনার কয়রা উপজেলার ৩ নম্বর মহেশ্বরীপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেখ মেহেদী হাসান। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, জেল-জুলুম উপেক্ষা করে মাঠে থাকা এই নেতার নাম এখন মুখে মুখে ফিরছে মহেশ্বরীপুরবাসীর।

​পারিবারিকভাবেই রাজনীতির আবহে বেড়ে উঠেছেন শেখ মেহেদী হাসান। তার বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ রশিদ এলাকার প্রবীণ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। পারিবারিক সেই ঐতিহ্য বজায় রেখে মেহেদী হাসানও দীর্ঘদিন ধরে জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

​Bnc News-এর অনুসন্ধানে দেখা গেছে, বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘকাল সম্পৃক্ত থাকার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে শেখ মেহেদী হাসানকে। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা ছাড়াও বিভিন্ন সময়ে তাকে কারাবরণ করতে হয়েছে। তবে এসব প্রতিকূলতা ও আইনি জটিলতা সত্ত্বেও তিনি দলীয় কর্মকাণ্ড থেকে পিছু হটেননি, বরং মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সুসংগঠিত রাখতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

​স্থানীয় বাসিন্দারা জানান, শুধু রাজনীতি নয়, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে মেহেদী হাসানের বিশেষ পদচারণা রয়েছে। বিশেষ করে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের আপদ-বিপদে তাকে সবসময় পাশে পাওয়া যায়। এলাকার প্রবীণদের মতে, দীর্ঘ সংগ্রামের ইতিহাস থাকায় সাধারণ মানুষের কাছে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হলে নির্বাচনী লড়াই বেশ জমে উঠবে।

​নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শেখ মেহেদী হাসান Bnc News-কে বলেন, "আমি সবসময় মহেশ্বরীপুরের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে পাশে ছিলাম। দল ও জনগণ যদি সুযোগ দেয়, তবে আমি এই ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ করে শিক্ষা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার প্রধান লক্ষ্য।
​নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে মহেশ্বরীপুরের মোড়ে মোড়ে এখন প্রার্থী হিসেবে মেহেদী হাসানের জনপ্রিয়তা ও সম্ভাবনা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সাধারণ ভোটারদের একটি বড় অংশ তাকে পরিবর্তনের কারিগর হিসেবে দেখতে চাচ্ছেন।

​সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন